
আব্দুল মালেক মান্দা,নওগাঁ প্রতিনিধি:
১ নং ভাঁরশো ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মাওলানা মো: আব্দুল মালেক এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব সভাপতি মো: রফিকুল ইসলাম রতনের পরিচালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ, মান্দা-৪ আসনে এমপি পদপ্রার্থী খন্দকার মো: আব্দুর রাকিব, তিনি বলেন আগামীর নতুন বাংলাদেশে চাঁদাবাজদের কোনো ঠাঁই নাই। নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। প্রধান অতিথি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন আমীর মাওলানা মো: আব্দুল মালেকের নাম ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা আমীর মাওলানা মো আমিনুল ইসলাম, যুব বিভাগের সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক,মান্দ সদর চেয়ারম্যান ও কর্মপরিষদ সদস্য ডা তোফাজ্জল হোসেন, বায়তুলমাল সম্পাদক মো মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ওয়াহিদুল ইসলাম প্রমূখ।