1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পরানপুর ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পরানপুর ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত

হাবিব আমজাদ, নওগাঁ জেলা :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

হাবিব আমজাদ মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলার অন্তর্গত ৩ নং পরানপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখার লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদের সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি ও পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ ইলিয়াস খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক।
প্রোগ্রামটি পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইউসুফ আলি। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আমির মাওলানা মাসির উদ্দিন, যুব বিভাগের সভাপতি আব্দুর রহমান, ওলামা বিভাগের সভাপতি হাবিবুর রহমান এবং মাওলানা নিয়াজুল ইসলামসহ আরও অনেকেই। বক্তারা আসন্ন নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, জনগণের দোয়া ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ জামায়াত একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।সভায় ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী দিনগুলোতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ