1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুড়িগ্রামে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও এম এস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও এম এস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

মাইনুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মাইনুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ও এম এস (ওপেন মার্কেট সেল) খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে এক উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার আহাদ।
লটারি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) নয়ন কুমার সাহা, উপজেলা খাদ্য কর্মকর্তা মিসবাহুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুস সাকিব সজিব, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী।
রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হায়দার আলী মিঞা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম তৌহিদ, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমান।
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার সকল আবেদনকারী ও সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লটারি প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলকভাবে সম্পন্ন হয়। সেনাবাহিনীর উপস্থিতি এ প্রক্রিয়ায় সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেন উপস্থিত জনগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ