
মোঃ হাবিব আমজাদ মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার ৬ নং মৈনম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ভোট কেন্দ্রভিত্তিক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ইউনিয়ন আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আতাউর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সম্মানিত আমির ও মান্দা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য একটি সুশৃঙ্খল ও স্বচ্ছ নির্বাচন প্রয়োজন। ভোটাধিকার রক্ষায় জনগণকে সজাগ থাকতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আমির মাওলানা আমিনুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ভোটকেন্দ্রভিত্তিক সংগঠিত কার্যক্রম একটি শক্তিশালী গণআন্দোলন গড়ে তুলতে সহায়তা করবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে অন্যায়-অবিচারের কোনো স্থান থাকবে না।
তাঁরা আরও উল্লেখ করেন, “দেশের চলমান সঙ্কট থেকে উত্তরণে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।” সুধী সমাবেশে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দলীয় স্লোগান ও দোয়ার মাধ্যমে সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।