1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৯ নং তেতুলিয়া ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ নং তেতুলিয়া ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত

আব্দুল মালেক, মান্দা প্রতিনিধি,নওগাঁ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পঠিত

আব্দুল মালেক, মান্দা প্রতিনিধি,নওগাঁ

নওগাঁর মান্দায় ৯ নং তেতুলিয়া ইউনিয়ন জামায়াতের নির্বাচনী প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর খন্দকার মো: আব্দুর রাকিব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ৫ আগস্ট পরবর্তীতে বাংলাদেশে মানুষ যা স্বপ্ন দেখেছে তা একটি গোষ্ঠীর কারণের ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আগামী দিনে সেই গোষ্ঠী ক্ষমতায় এলে দেশ ৫০ বছর পিছিয়ে যাবে। সেজন্য আগামী নির্বাচনে সৎ দক্ষ ও দেশ প্রেমিক মানুষদের ক্ষমতায় আনার জন্য সকলকে তিনি উদাত্ত আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা মো: আমিনুল ইসলাম, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো আব্দুল কাইয়ুম, বায়তুলমাল সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন আমীর মো: ওসমান গনি, সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুব সভাপতি মো: সুমন শেখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ