1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামুতে বিজিবির অভিযানে ২৬,৭০০ পিস ইয়াবাসহ ১ জন আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামুতে বিজিবির অভিযানে ২৬,৭০০ পিস ইয়াবাসহ ১ জন আটক

কামাল উদ্দিন জয়,কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

 

কামাল উদ্দিন জয়,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার জেলার রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর বিশেষ অভিযানে ২৬,৭০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক আসামীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮০ লাখ ১০ হাজার টাকা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

রামু ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে টহল তৎপরতা জোরদার করে একটি সন্দেহজনক সিএনজি আটক করা হয়। এ সময় যাত্রী মো. হাছান লালু (৪৭), পিতা- মো. নুর হোছাইন, গ্রাম- দরগাছড়া, ডাকঘর- মিঠা পানির ছড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে কিছু না পাওয়ায় তল্লাশি করা হয়। পরে তাঁর শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

বিজিবি জানায়, আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ