1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বন্দর থানা যুবদলের বিশাল গণমিছিলে আমির খসরুর পক্ষে জনসমর্থনের বহিঃপ্রকাশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বন্দর থানা যুবদলের বিশাল গণমিছিলে আমির খসরুর পক্ষে জনসমর্থনের বহিঃপ্রকাশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম মহানগরীর ১১ নম্বর সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বন্দর থানা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণমিছিল, র‍্যালি ও পথসভা।

বন্দর থানা যুবদল নেতা ও অন্যতম সংগঠক আরিফুর রহমান আরিফ-এর উদ্যোগে গত ৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বিকেলে ইপিজেড/ফ্রি-পোর্ট বে-শপিং সেন্টার থেকে শুরু হওয়া এই গণমিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সল্টঘোলা ক্রসিং মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন। বন্দর থানা যুবদলের সংগঠক আরিফুর রহমান আরিফ-এর সভাপতিত্বে এবং জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফারহান জামিল-এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. সাহেদ, জামাল, ৩৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সাব্বির হোসেন হিরা, কামরুল হাসান কাজল, মো. রাসেল, মো. লোকমান, সাইফুল, খোকন, মিজান, সোহাগ, নূর হোসেন, মো. জাফর, মফিজ সওদাগর, খাইরুল, মুন্নাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

গণমিছিল ও পথসভা চলাকালে নেতাকর্মীরা চট্টগ্রাম-১১ আসনের বিভিন্ন পাড়া-মহল্লা, সড়ক ও বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দীর্ঘদিনের অবহেলিত সমস্যা,নাগরিক সুযোগ-সুবিধা ও এলাকার সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।

পথসভায় বক্তব্যে আরিফুর রহমান আরিফ বলেন,“জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, চট্টগ্রাম-১১ আসনের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চান তাঁরা।

মিছিল ও পথসভায় প্রায় পাঁচ হাজারের বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি ও সমর্থনে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়, যা নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের প্রতিফলন বলে মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ