
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:
আসন্ন ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে এবং ভোটের লেভেল প্লেয়িং ঠিক রাখতে ফরিদপুরের সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রেগুলো পরিদর্শন করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।
এসময় ভোটকেন্দ্রেগুলোর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, প্রবেশ ও বের হওয়ার পর, ভোট গ্রহণ কক্ষের পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।
কেন্দ্র পরিদর্শন কালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো বলেন, একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে সালথা উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী সমম্বিতভাবে কাজ করছে।
ভোটকেন্দ্র গুলোর নিরাপত্তা, প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা শক্ত হাতে দমন করব।