1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নাসা গ্রুপের শ্রমিক অসন্তোষ সমাধানে সেনাবাহিনীর উদ্যোগে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাসা গ্রুপের শ্রমিক অসন্তোষ সমাধানে সেনাবাহিনীর উদ্যোগে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক,

বাংলাদেশ সেনাবাহিনীর শিল্প
নিরাপত্তা সেল ও জামগড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে নাসা গ্রুপের শ্রমিকদের বেতন ভাতার সমস্যা নিরসনে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

জটিলতা নিরসনে ১০ সেপ্টেম্বর সাভার ক্যান্টনমেন্টের গলফ ক্লাবে দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত, প্রায় ছয় ঘণ্টা ব্যাপী চলে উক্ত সমঝোতা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

উক্ত সমঝোতা বৈঠকে শ্রমিক নেতা, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণের উপস্থিতি ছিলেন ।

নাসা গ্রুপের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম খন্দকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে উক্ত সভায় ডাকা হয়। ছয় ঘন্টা ব্যাপী বৈঠক শেষে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা যায়।

নাসা গ্রুপের ঢাকা প্রকল্পের প্রায় ৩ কোটি টাকা মূল্যের কিছু সম্পদ ১১ সেপ্টেম্বরের মধ্যে বিক্রি করা হবে।
সাথে আশুলিয়ায় অবস্থিত নাসা গ্রুপের কিছু জমি প্রায় ৩৩ কোটি টাকার মূল্যের আগামী ২২ সেপ্টেম্বর তারিখের মধ্যে বিক্রি করা হবে।
এবং গুলশান-২ এ অবস্থিত ২ বিঘা জমি প্রায় ৪০০ কোটি টাকার মূল্যের আগামী ২৫ সেপ্টেম্বর তারিখের মধ্যে বিক্রি করা হবে।
বিক্রিত সম্পদ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখিত পদক্ষেপসমূহ চুক্তি অনুযায়ী সঠিক সময়ে বাস্তবায়ন হলে শ্রমিকদের বেতন-ভাতা সমস্যার নিরসন হবে বলে আশা করেন উপস্থিত অনেকে।

উল্লেখ্য, ২৪’র ৫ আগস্ষট তারিখে সরকার পরিবর্তনের পর নাসা গ্রুপের চেয়ারম্যান নাজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার হন এবং তার বিরুদ্ধে অর্থপাচারসহ একাধিক মামলা রয়েছে এবং তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের ঋণ খেলাপির কারণে এলসি (LC) বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে প্রতি মাসেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে জটিলতা সৃষ্টি হয়।
গত মাসে শ্রমিক বিক্ষোভ উত্তাল আকার ধারণ করলে জামগড়া আর্মি ক্যাম্পের আন্তরিক প্রচেষ্টা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হস্তক্ষেপে, নাসা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের মাধ্যমে মীমাংসা করে। এ মাসেও নাসা কতৃপক্ষ বেতন প্রদানে ব্যর্থ হলে শ্রমিকদের প্রাপ্য বকেয়া পরিশোধার্থে উক্ত সমঝোতা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ