1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে বাবার সম্পত্তি নিয়ে ১ম ও ২য় সংসারের সন্তানদের দ্বন্দ্বে লাশ দাফনে বাধা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বাবার সম্পত্তি নিয়ে ১ম ও ২য় সংসারের সন্তানদের দ্বন্দ্বে লাশ দাফনে বাধা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার

‎লক্ষ্মীপুরের কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন প্রথম সংসারের সন্তানরা। এ ঘটনায় তোপের মুখে লাশ রেখে পালিয়ে যায় ২য় সংসারের ছেলে সোহেল। সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের মৃত রুহুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

‎জানা যায়, সোমবার ভোররাতে চর লরেন্স ইউনিয়নের রুহুল আমিন দীর্ষদিন অসুস্থতার পর মৃতবরণ করেন। মৃত রুহুল আমিন দুই বিয়ে করেন। আগের স্ত্রীর বিবি হনুফাকে রেখে পরে রিজিয়াকে বিয়ের পর থেকে আগের স্ত্রী এবং ওই পরিবারের সন্তানদের কোন খোজ খবর নেয়নি রুহুল আমিন। এর মধ্যে রুহুল আমিনের মালিকানা প্রায় ৬ একর সম্পত্তি রিজিয়ার সন্তানদের নিয়ে ভোগ করতে থাকে। এর পর সকল সম্পত্তি পরের সংসারের রিজিয়ার ছেলে সোহেল বিভিন্ন কৌশলে নিজের কব্জায় নিয়ে যায়। রুহুল আমিন মৃত্যুর খবর শুনে প্রথম সংসারের সন্তান মোবাশ্বেরা বেগম, নাসিমা আক্তার শরীফসহ সবাই বাবার সম্পত্তির হিসাব চাইলে অভিযুক্ত সোহেল সবাইকে হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে এলাকাবাসী এগিয়ে এসে অভিযুক্ত সোহেলের কাছে বাবার রেখে যাওয়া সকল সম্পত্তির হিসাব চাইলে সে কোন সম্পত্তি দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। এক পর্যায় বাবার লাশ উঠানে রেখে পালিয়ে যায় সোহেল।

‎এ বিষয়ে অভিযুক্ত সোহেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবার কোন সম্পত্তির আমার কাছে নাই এবং তারা যদি লাশ দাফন করতে না দেয় আমার কোন আপত্তি নাই।

‎ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন, সিদ্দিক উল্যা, শরিফ জানান, রুহুল আমিনের অনেক সম্পত্তি ছিলো। আগের পরিবারের কোন ছেলে মেয়েকে কোন সম্পত্তি না দিয়ে সব সম্পত্তি সোহেল দখল করে রেখেছে। এছাড়াও এলাকার কিছু মানুষের কাছে জমি বিক্রি করে টাকা নিয়ে রেজিষ্ট্রেশন করে দেয় নি।

‎চর লরেন্স ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক জানান, একজন মানুষ মৃত্যুরপর দাফনে বাঁধার খবর শুনে এসে দেখি মৃত রুহুল আমিনের দুই পরিবারের মধ্যে ২য় পরিবারের ছেলে সোহেলের কাছে সম্পত্তির হিসাব চাইলে সে বসে সমাধান করতে রাজি হয়নি।

‎এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনায় একটি অভিযোগ শুনেছি। আগে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ