1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসে দুই হকারের সংঘর্ষে পপকর্ন ব্যবসায়ীর মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসে দুই হকারের সংঘর্ষে পপকর্ন ব্যবসায়ীর মৃত্যু

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে দুই হকারের কথাকাটাকাটির জেরে সংঘর্ষে এক পপকর্ন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আল আমিন। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনে এক হকার নারকেল বিক্রি করছিলেন এবং নিহত আল আমিন পপকর্ন বিক্রি করতেন। যাত্রাপথে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নারকেল ব্যবসায়ী আল আমিনের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

রাত ০৮:৫০ মিনিটে একতা এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে পৌঁছালে স্থানীয়রা দ্রুত আল আমিনকে পীরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে এবং তাকে দ্রুত গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ