1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পতেঙ্গা কাটগড়ে কভার ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত স্ত্রী-সন্তান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পতেঙ্গা কাটগড়ে কভার ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত স্ত্রী-সন্তান

শহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধিঃ

বেপরোয়া গতির কভার ভ্যান কেড়ে নিল এক কর্মঠ মানুষের জীবন চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত কাল সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পতেঙ্গা কমিউনিটি সেন্টারের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মোটরসাইকেল চালক মোঃ মনজুর মোরশেদ (৪০) নতুন মোটরসাইকেল চালিয়ে শহর থেকে চিকিৎসা শেষে নিজ বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি কভার ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলে থাকা তাঁর স্ত্রী ও সন্তানও রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক জখমপ্রাপ্ত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পতেঙ্গা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত কভার ভ্যানটি আটক করে। তবে দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যায়, বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় মনজুর মোরশেদকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পতেঙ্গা থানা পুলিশ জানায়, নিহত মনজুর মোরশেদ ৪০ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় আবদুস সালাম বাড়ির আব্দুর শুক্কুরের পুত্র। তিনি যমুনা অয়েল কোম্পানি চট্টগ্রাম অফিসে কর্মরত ছিলেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা—কভার ভ্যানের বেপরোয়া গতি ও চালকের অবহেলাই এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সড়কে রাতে ভারী যানবাহনের গতিনিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া ও নিয়মিত ট্রাফিক টহল বাড়ানো।”

পতেঙ্গা থানা সূত্রে জানা গেছে, ঘাতক ভ্যান ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মনজুর মোরশেদ ছিলেন এলাকার একজন শান্ত, বিনয়ী ও কর্মঠ মানুষ। তাঁর অকাল মৃত্যুতে পুরো কাটগড় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ