1. admin@doinikbartamansongbadbd.com : admin :
“ইপসার এ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পে ভূমিধস মোকাবিলায় উদ্ভাবনী পদক্ষেপ” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“ইপসার এ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পে ভূমিধস মোকাবিলায় উদ্ভাবনী পদক্ষেপ”

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

বিশেষ সংবাদদাতাঃ

ভূমিধসজনিত ঝুঁকি হ্রাসে সুনির্দিষ্ট ও কার্যকর আগাম সতর্কবার্তা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা। ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর উদ্যোগে এবং সেভ দ্য চিলড্রেন-এর সার্বিক সহযোগিতায়, রাইমস-এর কারিগরি ও জিএফএফও
-এর আর্থিক সহায়তায় “এ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রকল্প”-এর আওতায় আয়োজিত হয় এ কর্মশালা।

আজ সকালে নগরীর ওয়েল পার্ক হোটেলের কনফারেন্স কক্ষে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল—“ভূমিধসের জন্য সেক্টর-নির্দিষ্ট পূর্ব সতর্কীকরণ বার্তা উন্নয়ন”।

শিশু-কেন্দ্রিক পূর্বাভাসভিত্তিক আগাম পদক্ষেপ ও সতর্কবার্তা উন্নয়নে স্থানীয় প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের প্রস্তুতি জোরদারে একাধিক সেশন, গ্রুপ ওয়ার্ক এবং নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন সেভ দ্য চিলড্রেন-এর সিনিয়র
অফিসার আখফারুজ্জামান রুবেল।

কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন—ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন মজুমদার, সাবেক সভাপতি,ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ,,অধ্যাপক মাহবুব মোর্শেদ, সভাপতি, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড. ইকবাল সরওয়ার, অধ্যাপক, ভূগোল ও পরিবেশবিদ্যা, চবি আব্দুর রহমানখান
,উপ-পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর,চট্টগ্রাম রোমানা আক্তার,

সহকারী পরিচালক,পরিবেশ অধিদপ্তর রঘুনাথ রাহা,অতিরিক্ত উপপরিচালক,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সালমা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা,চট্টগ্রাম জসিম উদ্দিন, সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর এস এম এহসান, অধ্যক্ষ,
হোসেন আহম্মদ সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ প্রণব বল, সিনিয়র সাংবাদিক মনিরা পারভীন, সমন্বয়ক,
বেলা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি
কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

“Early Warnings and Advisory Message” বিষয়ে সেশন পরিচালনা করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রহমান খান।“Advisory Message Dissemi
nation” বিষয়ক সেশন নেন রাইমসের অফিসার মো. আশিকুজ্জামান। এছাড়া “Developing Sector Based Advisory Messages based on Scenario” বিষয়ক গ্রুপ ওয়ার্ক পরিচালনা করেন ইপসার প্রজেক্ট অফিসার (মনিটরিং) এস এম শাহরিয়ার আলম।

প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন—“আজকের কর্মশালার বিষয়টি অত্যন্ত সময়োপযোগী। পাহাড়ধস চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের দুর্যোগ হিসেবে চিহ্নিত হলেও এখনো কার্যকর পূর্বাভাস বা জাতীয় প্রটোকল নেই। ইপসা ও সেভ দ্য চিলড্রেন এই ঘাটতি পূরণের লক্ষ্যে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে, যা ভবিষ্যতে ইতিবাচক ফল বয়ে আনবে।”

সমাপনী বক্তব্য রাখেন ইপসার প্রকল্প ব্যবস্থাপক সানজিদা আক্তার,আর পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম। কর্মশালাটি অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যৎ উদ্যোগের রূপরেখা এবং স্থানীয় পর্যায়ে ঝুঁকি হ্রাসে সুনির্দিষ্ট কার্যপদ্ধতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ