1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা সংবাদদাতা

নোয়াখালীতে ছাত্রশিবিরের উদ্যোগে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ নোয়াখালী জেলা উত্তর শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াড ২০২৫।

ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার
৪টি উপজেলা বেগমগঞ্জ, সোনাইমুড়ী,চাটখিল, সেনবাগ এর বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা থেকে আগত ২ হাজার এরও বেশি শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে , গণিত অলিম্পিয়াডে আগত শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদেরকে উচ্ছ্বাসিত দেখা যায়।

অভিভাবকগণ জানান ছাত্রশিবির এটি চমৎকার আয়োজন করেছে, এমন আয়োজনে সন্তানেরা মেধার বিকাশ ঘটাবে।
আগত শিক্ষকগণ জানান, শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির যে আয়োজন করেছে এটি অত্যন্ত প্রশংসনীয়, খুব ভালো উদ্যোগ। ছাত্রশিবির তাদের এ শিক্ষার্থীবান্ধব কাজ অব্যাহত রাখবে বলে আমরা আশা করি।

গণিত অলিম্পিয়াডে পরিদর্শনে আসেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন ছাত্রশিবির একটি ছাত্র সংগঠন হিসেবে আমরা তাদের কাছে এমন শিক্ষার্থীবান্ধব কাজেই প্রত্যাশা করি। ছাত্রশিবিরের এই চমৎকার আয়োজনকে সাধুবাদ জানাই। দেশ এবং জাতি গঠনে ছাত্রশিবির মেধাবীদেরকে নিয়ে ধারাবাহিক প্রতিযোগিতামূলক আয়োজন করে যাবে এটাই প্রত্যাশা।

ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি দাউদ ইসলাম বলেন
“গণিত কেবল একটি বিষয় নয়, এটি যুক্তিবোধ ও সৃজনশীলতার বিকাশের চাবিকাঠি। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে চিন্তা, অনুসন্ধান ও যুক্তির চর্চাকে জাগ্রত করা। এ লক্ষ্যেই ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখা শিক্ষার্থীদের কে নিয়ে গণিত অলিম্পিয়াড আয়োজন করেছে।
ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বলেন।

গণিত শুধু একটি সংখ্যা নয় এটি চিন্তা চেতনার এক শৃঙ্খলা, আজকের এই গণিত অলিম্পিয়াড ইসলামী
ছাত্রশিবিরের ধারাবাহিক কাজেরই অংশ। ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহযোগী হবে ইনশাল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ