1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পঞ্চগড়ে রাস্তা পাঁকাকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে রাস্তা পাঁকাকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের সদর উপজেলায় গ্রামীণ কাঁচা সড়ক পাঁকাকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দরুয়া পাড়া এলাকায় কমলাপুর লাঙ্গলগাঁও সড়কের পাশে এলাকাবাসীর এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আমিনুর রহমান, পঞ্চগড় মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী, শ্রমিক নেতা দুলাল, স্থানীয় রাজেদুল ইসলাম, জয়তুন, সয়ফুল, রাসেল, বেলাল, মানিক প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় কমলাপুর, দরুয়াপাড়া, লাঙ্গল গাঁও সহ কয়েকটি গ্রামের তিন শতাধিক পুরুষ, মহিলা সহ শিশুর অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কমলাপুর লাঙ্গল গাঁও সড়ক ধরে চলাচল করছি অন্তত তিন হাজারের বেশি মানুষ। এখানে ঢ়েমশিমারী পোল্ট্রি ফার্মের ভারী গাড়ি চলাচল করে সড়কটি ক্ষতিগ্রস্থ করেছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। অনেক সময় গাড়ি সাইকেল নিয়ে মানুষজন গর্তে পড়ে গিয়ে আহত হন। এই সড়ক ধরে মানুষজন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে যায়। প্রাথমিক বিদ্যালয়, বালিক উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক উচ্চ বিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। অনেক শিক্ষার্থী এই রাস্তা ধরে চলাচল করে। কিন্তু খানাখন্দে তাদের চলাচলে নানা দূর্ভোগ পোহাতে হয়। যদিও বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইটের খোঁয়া ও বালু দিয়ে রোলার করে সাময়িক সড়কটি সংস্কার করেছে। কিন্তু তা স্থায়ী নয়। আমরা চাই সড়কটি পাঁকা করণের জন্য। বর্তমানে পোল্ট্রি ফার্ম রাস্তা দিয়ে ভারী গাড়ি নিতে চায় কিন্তু তাদের কারণে তো রাস্তা আবার ক্ষতিগ্রস্থ হবে। আমরা আন্দোলন করছি এ কারণে আমিনুলকে পা ছিড়ে ফেলার হুমকি দিয়েছে ছাত্রদলের নেতা রাজু। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা তার বিচার চাই। আমরা চাই ফার্মের গাড়ি চলুক আমরা বাঁধা দেইনা। কিন্তু তাদের গাড়ির কারণে সড়কে মানুষ চলাচল করতে পারেনা। কেননা সড়কটি খুবই সংকীর্ণ। সড়কটি প্রশস্ত করে পাঁকাকরণ করা জরুরী। আর ফার্মের লোকজন আমাদের সাথে আলোচনায় বসুক। আমরা প্রশাসনের লোকজন সহ সবাই মিলে এর সুষ্ঠু সমাধান করবো। তবে কোন ছলচাতুরী করলে এর ফলাফল ভালো হবে না।
পরে পঞ্চগড় মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী, শ্রমিক নেতা দুলাল হোসেন দ্রুত সবাই বসে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে বিক্ষোভ সমাবেশ শেষ করেন স্থানীয়রা। তবে কোন ছলচাতুরী করলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ