1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ১০ - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ১০

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি :
টাঙ্গাইলের কালি হাতীতে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাংড়া এলাকায়।

নিহত শ্রমিকরা হলেন, কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার এক জনের নাম মুক্তার আলী আরেক জনের নাম জানাযায়নি ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল নির্মাণ শ্রমিক কাজ শেষে ঘুনি সালেঙ্গা এলাকা থেকে পিকআপভ্যানে করে এলেঙ্গার দিকে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে রাস্তায় পড়ে যান।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে ১২ শ্রমিককে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গৌরাঙ্গ বিশ্বাস,
বিশেষ প্রতিনিধি :

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ