1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় পাখি বেগম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

মান্দায় পাখি বেগম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পঠিত

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলায় পাখি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি তাইজুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাবের সহায়তায় শুক্রবার রাতে রাজশাহী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তাইজুল ইসলাম মান্দা উপজেলার পরানপুর মৎস্যজীবী পাড়ার বাসিন্দা ও জিয়ারুল ইসলামের ছেলে। আজ শনিবার (৫ অক্টোবর) তাকে নওগাঁ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গ্রেপ্তারকৃত আসামির সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হয়েছে। তবে আদালত এখনো রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, ‘পাখি বেগম হত্যা মামলার প্রধান আসামি তাইজুলকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তার চেষ্টা চলছে।’
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর সকালে মান্দা উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া এলাকার রাস্তার পাশ থেকে পাখি বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন নিহতের মা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ