1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আশিকাটি ইউনিয়নে জামাতের গণসংযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আশিকাটি ইউনিয়নে জামাতের গণসংযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর-হাইমচর আসনের আওতাধীন আশিকাটি ইউনিয়নের চান খাঁর দোকান এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাজাহান মিয়া।
এ সময় তিনি বলেন
“জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নই আমার অঙ্গীকার। আমি বিশ্বাস করি, জনগণের ঐক্যই পরিবর্তনের মূল শক্তি। ‘সৃষ্টি যার, আইন চলবে তার’—এই ন্যায়ভিত্তিক নীতিকে ধারণ করে এই জনপদকে উন্নয়নের পথে নিয়ে যেতে চাই। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়েই জনগণের সেবা করতে চাই।”

গণসংযোগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ওহিদুর রহমান উৎপল, আশিকাটি ইউনিয়ন পরিষদের আমির, নাসির উদ্দিন, বাবুরহাট পূর্ব ইউনিটের সভাপতি হাফেজ মাওলানা শেখ ফরিদ উদ্দিন, সমাজসেবক গিয়াস উদ্দিন শামীমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা আসন্ন নির্বাচনে পরিবর্তন ও সুশাসনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ