1. admin@doinikbartamansongbadbd.com : admin :
হ্নীলার সংবাদকর্মী জাহাঙ্গীরের মালয়েশিয়া প্রবাসী ছোট ভাই আলমগীরের ইন্তেকাল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হ্নীলার সংবাদকর্মী জাহাঙ্গীরের মালয়েশিয়া প্রবাসী ছোট ভাই আলমগীরের ইন্তেকাল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

‎ জামাল উদ্দীন, ‎কক্সবাজার টেকনাফ হ্নীলাঃ

‎সুত্র জানায়, ১০সেপ্টেম্বর সকাল ১০টারদিকে মালয়েশিয়ার বাতুতাওয়ান হোটেল জাবিলের রান্নার কারিগর এবং ১৩বছর ধরে প্রবাসে থাকা বাংলাদেশের টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মরহুম আবুল মঞ্জুরের ছোট ছেলে ও সংবাদকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের ছোট ভাই মোহাম্মদ আলমগীর (৩২) বায়তুন তামানের বায়তুন কাছিয়ার ভাড়া বাসার ৭নং কক্ষে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। তারা একই রুমে ৬জন থাকত এবং পর্যায়ক্রমে ডিউটিতে যেত। বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হাসপাতালে নিয়ে যায়।

‎নিহতের ভাগিনা প্রবাসী তুষার জানান,মৃতদেহ পোস্টমর্টেমের জন্য হাসপাতালে রয়েছে। মালয়েশিয়ার আইনী জটিলতা কাটিয়ে নিহত মামার মৃতদেহ দেশের মাটিতে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

‎এদিকে দীর্ঘ এক যুগের অধিক সময় মালয়েশিয়া প্রবাসে থাকা মিষ্টভাষী আলমগীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ