1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শিবগঞ্জে মুদি দোকানি হত্যায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে মুদি দোকানি হত্যায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০০ টাকা নিয়ে বাগবিত-ায় জড়িয়ে বাবুল হোসেন নামে এক মুদি দোকানিকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ পৌরবাসীর আয়োজনে ইসরাইল মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, শিবগঞ্জ পৌর জামায়াতের সহকারী আমির আবদুস সামাদ শামীম রেজা, নিহতের ছোট ভাই ও বাবুল হত্যার মামলার বাদি নজরুল ইসলাম, নিহতের ছেলে শওকত হোসেন সাঈদ, স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ইতি ও শাহীন আলীসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, নৃশংসভাবে বাবুল হত্যার ঘটনায় পুলিশ এখনও নিরব ভূমিকা পালন করছে। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেপ্তার করছেনা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ প্রশাসন যদি আসামিদের গ্রেপ্তার না করে, তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো এবং শিবগঞ্জ থানার সমস্ত পুলিশকে প্রত্যাহারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দ্বারস্ত হবো। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, বৃহস্পতিবার রাতে নিহতের ভাই নজরুল ইসলাম বাদি হয়ে ১৫-১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য জোর তৎপর চলছে। উল্লেখ্য, গত ২১ আগস্ট সকালে শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড়ে বড়চক এলাকার গুমানের ছেলে আসাদুল নিহত বাবুলের ভাই মোয়াজ্জেম হোসেনের বিকাশের দোকান থেকে দুই হাজার টাকা ক্যাশআউট করেন। দুই ঘণ্টা পর আবারো দোকানে এসে ১০০ টাকার একটি নোট ছেঁড়া রয়েছে বলে ফেরত নেয়ার দাবি জানালে দুজনের মধ্যে বাকবিত-া হয়। কিছুক্ষণ পর বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ১০-১৫ জন লোক মোয়াজ্জেমের দোকানে হামলা চালান আসাদুল। এ সময় ভাইকে বাঁচাতে গেলে হামলার শিকার হন মুদি দোকানী বাবুল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে স্বাস্থ্যের উন্নতি হলে বাবুল হোসেনকে বাসায় নিয়ে যায় স্বজনরা। তবে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হলে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারীর মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ