1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও স্বাভাবিক হবে বললেন শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও স্বাভাবিক হবে বললেন শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ, আমরা এই মাটির সন্তান। বিএনপি সংখ্যালঘু শব্দে আমি বিশ্বাস করি না। আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও স্বাভাবিক ভোট হবে।
দলমত নির্বিশেষে মা- বোনেরা নিরাপত্তার সঙ্গে স্বাভাবিকভাবে ভোট দিতে পারবে। মেস নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রাম হিন্দু সম্প্রদায়ের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৭ বছর ধরে সালথা ও নগরবান্দা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে ও সংসদে দিতে পারলে এলাকার উন্নয়ন ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য কাজ করতে পারবো ইনশাআল্লাহ।

সালথা একটি ভালো হাসপাতাল ও আরো বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক প্রয়োজন যেটা আমি করব।
শামা ওবায়েদ আরো বলেন, আমরা সবাই মিলে একটি মডেল সালথা গড়তে পারি সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ ছোট বড় নয় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলার সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, আরো উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, যদুনন্দী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন, যুবদল নেতা হাসান আশরাফ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ