
বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ, আমরা এই মাটির সন্তান। বিএনপি সংখ্যালঘু শব্দে আমি বিশ্বাস করি না। আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও স্বাভাবিক ভোট হবে।
দলমত নির্বিশেষে মা- বোনেরা নিরাপত্তার সঙ্গে স্বাভাবিকভাবে ভোট দিতে পারবে। মেস নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রাম হিন্দু সম্প্রদায়ের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ১৭ বছর ধরে সালথা ও নগরবান্দা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে ও সংসদে দিতে পারলে এলাকার উন্নয়ন ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য কাজ করতে পারবো ইনশাআল্লাহ।
সালথা একটি ভালো হাসপাতাল ও আরো বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক প্রয়োজন যেটা আমি করব।
শামা ওবায়েদ আরো বলেন, আমরা সবাই মিলে একটি মডেল সালথা গড়তে পারি সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ ছোট বড় নয় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলার সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, আরো উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, যদুনন্দী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন, যুবদল নেতা হাসান আশরাফ প্রমুখ।