1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নওগাঁর মান্দায় পুকুরে বিষ প্রয়োগ,ক্ষতি ৩ লাখ টাকা দাবি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় পুকুরে বিষ প্রয়োগ,ক্ষতি ৩ লাখ টাকা দাবি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁঃ

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এক মাছ চাষীর পুকুরে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছ চাষী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন মোঃ মোজাফফর হোসেন (৩৫)। তিনি খাস খতিয়ান নং-০১, দাগ নং-৯৯৬, পরিমাণ ৫৮ শতাংশ জমির ওই পুকুরটি বাৎসরিক লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন।

মোজাফফর হোসেন জানান, গত ১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে পুকুরে নজরদারি শেষে তিনি বাড়ি ফেরেন। পরদিন ২ ডিসেম্বর সকাল ৬টার দিকে পুকুরে গিয়ে দেখতে পান, পুকুরের মাছগুলো মর‌ে ভেসে উঠেছে। তিনি দাবি করেন, অজ্ঞাত কেউ বা একাধিক ব্যক্তি পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তার আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা ।

ঘটনার বিষয়ে মাছ চাষী মোজাফফর হোসেন এখনো কোনো অভিযুক্তকে শনাক্ত করতে পারেননি। স্থানীয় বাসিন্দা মোঃ আঃ রাজ্জাক (৫৫), মোঃ রিয়াজুল ইসলাম (৪৫), এবং মোঃ এনামুল হক বাবুসহ এলাকাবাসী ঘটনাটি সম্পর্কে জানেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মান্দা থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ