1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাজারহাটে ১২ বছর পর বিএনপির কার্যালয় উদ্বোধন, দলীয় কর্মকাণ্ড বেগবান হবে বলে দাবি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজারহাটে ১২ বছর পর বিএনপির কার্যালয় উদ্বোধন, দলীয় কর্মকাণ্ড বেগবান হবে বলে দাবি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

রতন রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

দীর্ঘ ১২ বছর পর কুড়িগ্রামের রাজারহাটে নিজস্ব কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বাজারের থানা রোডে অবস্থিত এ কার্যালয়ের শুভ উদ্ভোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ ও যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব। রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সহিদুল ইসলামও বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাডভোকেট শফিকুল ইসলাম তার বক্তব্যে দাবি করেন, “গত প্রায় দেড় যুগের শাসনামলে রাজারহাটে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নেতা-কর্মীদের নিয়মিত হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে আমাদের উপজেলায় দলীয় কর্মকাণ্ড গতিশীল হবে।”

তিনি আরও বলেন, “গত ৫ আগস্টের পর থেকে পটপরিবর্তন হয়েছে। এরপর থেকেই উপজেলা আহ্বায়ক কমিটি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় বিভিন্ন কর্মসূচি সক্রিয়ভাবে পালন করে আসছেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, আনিসুর রহমান লিটন, সদস্য সচিব- রুবেল চৌধুরী, কৃষকদলের সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন, ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সাদ্দাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার, সদস্য সচিব সুজন কুমার রায়, সবুজ কার্জ্জী, পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, সদস্য সচিব রতন রায়,কৃষ্ণ রায়, জনার্দন সরকার শুভ, পূণব রায়, কিশোর কুমার,সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ