রতন রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
দীর্ঘ ১২ বছর পর কুড়িগ্রামের রাজারহাটে নিজস্ব কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বাজারের থানা রোডে অবস্থিত এ কার্যালয়ের শুভ উদ্ভোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ ও যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব। রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সহিদুল ইসলামও বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাডভোকেট শফিকুল ইসলাম তার বক্তব্যে দাবি করেন, "গত প্রায় দেড় যুগের শাসনামলে রাজারহাটে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নেতা-কর্মীদের নিয়মিত হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে আমাদের উপজেলায় দলীয় কর্মকাণ্ড গতিশীল হবে।"
তিনি আরও বলেন, "গত ৫ আগস্টের পর থেকে পটপরিবর্তন হয়েছে। এরপর থেকেই উপজেলা আহ্বায়ক কমিটি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় বিভিন্ন কর্মসূচি সক্রিয়ভাবে পালন করে আসছেন।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, আনিসুর রহমান লিটন, সদস্য সচিব- রুবেল চৌধুরী, কৃষকদলের সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন, ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সাদ্দাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার, সদস্য সচিব সুজন কুমার রায়, সবুজ কার্জ্জী, পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, সদস্য সচিব রতন রায়,কৃষ্ণ রায়, জনার্দন সরকার শুভ, পূণব রায়, কিশোর কুমার,সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।