1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাটগুদাম মদের ডিপো এলাকায় ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা মায়ের অভিযোগ যৌতুক দাবিতে নির্যাতন করে হত্যা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাটগুদাম মদের ডিপো এলাকায় ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা মায়ের অভিযোগ যৌতুক দাবিতে নির্যাতন করে হত্যা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহঃ

ময়মনসিংহ সিটির ১৮ নং ওয়ার্ড কৃষ্টপুর মদের ডিপো এলাকায় গত ৫ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল অনুমান ৭ টায় এক সন্তানের জননী গৃহবধূ রুবিনা (২১) স্বামী ইছাক গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানাগেছে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে যাহার মামলা নং – ৯৫ তাং ৬। ৯। ২০২৫ আর এ মৃত্যু কে ঘিরে এক তোলপাড়ের সৃষ্টি হয়েছে এবং মৃত্যু রুবিনার মা মমতাজ বেগম অভিযোগ করে বলছে তার মেয়েকে স্বামী ইছাক যৌতুকের জন্য মারপিট নির্যাতন করে হত্যা করে ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালিয়েছে, মৃত্যু রুবিনার মা মমতাজ বেগম অভিযোগে জানায় গত তিন বছর পূর্বে ইছাক (২২) (পিতা বাবুল মিয়া) তার মেয়ে রুবিনাকে প্রেম করে জোর পূর্বক বিয়ে করে এবং বিয়ের পর থেকেই স্বামী ইছাক যৌতুকের জন্য রুবিনাকে প্রতিনিয়ত মাটপিট নির্যাতন করতো এ ব্যাপারে থানায় অভিযোগও দাখিল করে ছিলেন মমতাজ বেগম ।

অবশেষে গত ৫ ই সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল অনুমান ৭ টায় রুবিনার স্বামী ইছাক যৌতুকের দাবিতে মারপিট নির্যাতন করে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়, মৃত রুবিনার মা মমতাজ বেগম অভিযোগে আরও জানায় মেয়ের নির্যাতনের বিষয়ে কোন কিছু প্রতিবাদ করলেই নানান ধরনের হুমকি প্রদান করতো, এখন মমতাজ বেগমের দাবি তার মেয়ে কে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় ন্যায় বিচার দাবী করে ছবি দেখিয়ে বলছেন তার মেয়ের গলায় আঘাতের চিহ্নিন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ