সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহ সিটির ১৮ নং ওয়ার্ড কৃষ্টপুর মদের ডিপো এলাকায় গত ৫ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল অনুমান ৭ টায় এক সন্তানের জননী গৃহবধূ রুবিনা (২১) স্বামী ইছাক গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানাগেছে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে যাহার মামলা নং - ৯৫ তাং ৬। ৯। ২০২৫ আর এ মৃত্যু কে ঘিরে এক তোলপাড়ের সৃষ্টি হয়েছে এবং মৃত্যু রুবিনার মা মমতাজ বেগম অভিযোগ করে বলছে তার মেয়েকে স্বামী ইছাক যৌতুকের জন্য মারপিট নির্যাতন করে হত্যা করে ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালিয়েছে, মৃত্যু রুবিনার মা মমতাজ বেগম অভিযোগে জানায় গত তিন বছর পূর্বে ইছাক (২২) (পিতা বাবুল মিয়া) তার মেয়ে রুবিনাকে প্রেম করে জোর পূর্বক বিয়ে করে এবং বিয়ের পর থেকেই স্বামী ইছাক যৌতুকের জন্য রুবিনাকে প্রতিনিয়ত মাটপিট নির্যাতন করতো এ ব্যাপারে থানায় অভিযোগও দাখিল করে ছিলেন মমতাজ বেগম ।
অবশেষে গত ৫ ই সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল অনুমান ৭ টায় রুবিনার স্বামী ইছাক যৌতুকের দাবিতে মারপিট নির্যাতন করে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়, মৃত রুবিনার মা মমতাজ বেগম অভিযোগে আরও জানায় মেয়ের নির্যাতনের বিষয়ে কোন কিছু প্রতিবাদ করলেই নানান ধরনের হুমকি প্রদান করতো, এখন মমতাজ বেগমের দাবি তার মেয়ে কে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় ন্যায় বিচার দাবী করে ছবি দেখিয়ে বলছেন তার মেয়ের গলায় আঘাতের চিহ্নিন রয়েছে।