1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল: শান্তি ও আলোর সন্ধানে এক স্মরণীয় রাত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল: শান্তি ও আলোর সন্ধানে এক স্মরণীয় রাত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর ঐতিহ্যবাহী আনসার মাঠ প্রাঙ্গনে ভিক্টর স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল থেকেই মানুষজন আসতে শুরু করেন। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ একাই নীরবে বসে পড়লেন মঞ্চের দিকে মুখ করে। রাত ঘনিয়ে আসতেই মাঠ ভরে ওঠে হাজারো ধর্মপ্রাণ মানুষের ভিড়ে।

মঞ্চটি সাদামাটা হলেও তার চারপাশে সাজানো ছিল রঙিন আলো। মাইকে ভেসে আসছিল দরুদ শরীফের সুর। সেই সুরে যেন চারপাশের বাতাসও ভিজে উঠেছিল। সভাপতিত্ব করছিলেন ইসলামপাড়া জামে মসজিদের সভাপতি জনাব মোঃ মোস্তফা নূরুনবী।

প্রথমেই মঞ্চে ওঠেন স্থানীয় মাওলানা যুবায়ের হোসেনের বক্তব্যও শ্রোতাদের ভাবিয়ে তোলে। তিনি বলেন, প্রিয় নবী (সাঃ)-এর জীবন আমাদের শেখায় কিভাবে প্রতিবেশীর হক আদায় করতে হয়, কিভাবে দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হয়।

হাফেজ ক্বারী নূর নবী আল আজাদীর ক্বিরাত শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। তিনি হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবান চরিত্র নিয়ে সুন্দর আলোচনা করেন।

হাফেজ মাওলানা মুফতি শামীম সাদাকী। বক্তৃতার শুরুতেই তিনি আধুনিক সমাজের অবক্ষয় প্রসঙ্গ টেনে বলেন,আমরা রাসুলুল্লাহ (সাঃ)-এর আদর্শ ভুলে যাচ্ছি বলেই সমাজে অন্যায় বাড়ছে। নবীজীর (সাঃ) সততা ও দয়ার শিক্ষা যদি আমরা আঁকড়ে ধরি, তবে ঘর থেকে রাষ্ট্র সবখানেই শান্তি নেমে আসবে রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবনই মানবতার আলোকবর্তিকা। তিনি না এলে দুনিয়া অন্ধকারেই ডুবে থাকত। এই একটি বাক্যেই মাঠ জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে ,সুবহানাল্লাহ!

মাঠে শুধু পুরুষ নন, নারীরাও আলাদা প্যান্ডেলে বসে প্রজেক্টরের মাধ্যমে মাহফিল উপভোগ করেছেন। শিশু-কিশোররা বাবার কাঁধে চড়ে মনোযোগ দিয়ে শুনছিল বক্তাদের কথা।

আয়োজক ভিক্টর স্পোর্টিং ক্লাবের সদস্যরা জানালেন, আজকের প্রজন্মকে নবীজীর (সাঃ) জীবন ও আদর্শের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

গভীর রাত। মঞ্চ থেকে শুরু হলো সমাপনী মুনাজাত। আলেমরা হাত তুললেন, সঙ্গে হাজারো মানুষও। নীরব আকাশের নিচে মুসল্লিদের কণ্ঠে ভেসে এল এক শব্দ, আমিন। সেই মুহূর্তে আনসার মাঠ পরিণত হলো শান্তি, ভালোবাসা আর আলোর এক প্রতীকী ময়দানে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ