1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় সেরা ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কামরুল হাসান ‎ - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় সেরা ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কামরুল হাসান ‎

জাকিয়া বেগম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

জাকিয়া বেগম (বিশেষ প্রতিনিধি)
‎
‎ময়মনসিংহ রেঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও সামগ্রিক জননিরাপত্তা বিধানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে আবারও ভূষিত হয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান। একই সঙ্গে তার সার্বিক দিকনির্দেশনায় ময়মনসিংহ জেলা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা’র গৌরব অর্জন করেছে।
‎
‎সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আগস্ট/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
‎
‎সভায় সভাপতির বক্তব্যে রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, মানবপাচার, মানিলন্ডারিং, অনলাইন জুয়াসহ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা কষ্টের শিকার না হন সে বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পেশাদারত্ব ও সুন্দর ব্যবহারের মাধ্যমে পুলিশকে জনগণের পরম আস্থার জায়গায় পৌঁছে দিতে হবে।
‎
‎এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও উৎসবমুখর করতে প্রতিমা তৈরির স্থানসহ সর্বত্র গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন ডিআইজি।
‎
‎রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এক প্রতিক্রিয়ায় ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, এ অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যের দিনরাত নিরলস পরিশ্রম, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার যৌথ ফল। ময়মনসিংহের শান্তিকামী জনগণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই স্বীকৃতি কাজের প্রতি আমাদের দায়বদ্ধতা ও প্রেরণা বহুগুণ বাড়িয়ে দিল।
‎
‎তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, জেলাজুড়ে অপরাধ দমন, সাধারণ মানুষের দ্রুত আইনি সেবা নিশ্চিত করা এবং মানবিক পুলিশিং বাস্তবায়নে ময়মনসিংহ জেলা পুলিশ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
‎
‎এদিনের পর্যালোচনা সভায় অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে অন্যান্য ক্যাটাগরিতেও রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এতে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নেত্রকোণার দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ময়মনসিংহের ধোবাউড়া থানার শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নেত্রকোণার দুর্গাপুর থানার মো: শাহীনুর ইসলাম তালুকদার, শ্রেষ্ঠ এসআই হিসেবে একই থানার মো: মহিবুর রহমান এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মো: শাহ আলমকে পুরস্কৃত করা হয়।
‎
‎এছাড়া ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফাতারে বিশেষ অবদানের জন্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই মো: আসাদুজ্জামান ও এসআই আলী আকবর এবং জামালপুর সদর থানার এসআই মো: মোস্তাফিজুর রহমানকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন রেঞ্জ ডিআইজি।
‎
‎অর্থবহ এই পর্যালোচনা সভায় রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদারসহ জামালপুর, নেত্রকোণা ও শেরপুর জেলার পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ