1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিএনপি ক্ষমতায় গেলে মসজিদের ইমামরা সরকার থেকে ভাতা পাবে - বললেন শামা ওবায়েদ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় গেলে মসজিদের ইমামরা সরকার থেকে ভাতা পাবে – বললেন শামা ওবায়েদ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও – ফরিদপুর – আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন। বিএনপি কখনও কারো বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করে না। আমার জন্মের পর থেকে আমি দেখেছি আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমান কখনো বিরোধী দল বা অন্য ভিন্ন মতের মানুষকে জেলে দেয়নি। এবং কাউকে অত্যাচার নির্যাতন করেনি।

আজ সোমবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরায় এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরো বলেন, আমি আমার জীবনজুড়ে আপনাদের পাশে থাকবো।
আমার বাবার মৃত্যুর পরও আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এখানে সবাই নিরাপদ – সব ধর্মে, দল ও মতের মানুষ নিরাপদ থাকবে। সালথা ও নগরকান্দার মসজিদ ও মাদ্রাসাগুলোর সমস্যার সমাধানে আমার বাবা সর্বদা আলেমদের পাশে ছিলেন।
তিনি আরো বলেন, তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে, যখন বিএনপি সরকার গঠন করবে, তখন প্রত্যেক মসজিদে ইমাম ও মাদ্রাসার দায়িত্ব প্রাপ্তরা সরকার থেকে ভাতা পাবেন, এটা অন্য কোন সরকারের সময় হয়নি ” এটা অন্য কোন সরকারের সময় হয়নি। শামা ওবায়েদ সালথার মানুষকে সতর্ক করে বলেন, আমাদের মাটিতে দূর্নীতি, মাদক, চাঁদাবাজি ও অনিয়মকে রোধ করতে হবে। আমাদের মা- বোনদের এবং ছোটদের সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে। এজন্য ১২ তারিখে ধানের শীষ এ ভোট দিন।
মোঃ কাওছার মাতুব্বরে সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সরোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মনির মোল্যা , যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, এডভোকেট লাবলু, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, জেলা যুবদল নেতা নেতা এডভোকেট এ আর লিটন,তৈয়াবুর রহমান মাসুদ, ছাত্র দল রেজাউল ইসলাম রাজ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ