
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:
বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও - ফরিদপুর - আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন। বিএনপি কখনও কারো বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করে না। আমার জন্মের পর থেকে আমি দেখেছি আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমান কখনো বিরোধী দল বা অন্য ভিন্ন মতের মানুষকে জেলে দেয়নি। এবং কাউকে অত্যাচার নির্যাতন করেনি।
আজ সোমবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরায় এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরো বলেন, আমি আমার জীবনজুড়ে আপনাদের পাশে থাকবো।
আমার বাবার মৃত্যুর পরও আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এখানে সবাই নিরাপদ - সব ধর্মে, দল ও মতের মানুষ নিরাপদ থাকবে। সালথা ও নগরকান্দার মসজিদ ও মাদ্রাসাগুলোর সমস্যার সমাধানে আমার বাবা সর্বদা আলেমদের পাশে ছিলেন।
তিনি আরো বলেন, তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে, যখন বিএনপি সরকার গঠন করবে, তখন প্রত্যেক মসজিদে ইমাম ও মাদ্রাসার দায়িত্ব প্রাপ্তরা সরকার থেকে ভাতা পাবেন, এটা অন্য কোন সরকারের সময় হয়নি " এটা অন্য কোন সরকারের সময় হয়নি। শামা ওবায়েদ সালথার মানুষকে সতর্ক করে বলেন, আমাদের মাটিতে দূর্নীতি, মাদক, চাঁদাবাজি ও অনিয়মকে রোধ করতে হবে। আমাদের মা- বোনদের এবং ছোটদের সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে। এজন্য ১২ তারিখে ধানের শীষ এ ভোট দিন।
মোঃ কাওছার মাতুব্বরে সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সরোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মনির মোল্যা , যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, এডভোকেট লাবলু, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, জেলা যুবদল নেতা নেতা এডভোকেট এ আর লিটন,তৈয়াবুর রহমান মাসুদ, ছাত্র দল রেজাউল ইসলাম রাজ প্রমুখ।