1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মোংলায় মাদকের বিরুদ্বে কথা বলায়  সাংবাদিক রেজা মাসুদের ছবি এডিট করে অপপ্রচার  - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

মোংলায় মাদকের বিরুদ্বে কথা বলায়  সাংবাদিক রেজা মাসুদের ছবি এডিট করে অপপ্রচার 

মোংলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

 

মোংলা প্রতিনিধি

 

মোংলায় সাংবাদিক মাসুদ রানা ( রেজা মাসুদ) এর নামে   সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছবি এডিট করে অসত্য ও অপপ্রচার ছাড়ানোর অভিযোগ উঠে পৌর  শহরেরর ৯ নং ওয়ার্ডের  কেওড়াতলা এলাকার মাদক ব্যাবসায়ী রাজ্জাক তালুকদারের মেয়ে জামাই নাহিন ইসলামের  বিরুদ্বে।

 

 

মাদক ব্যাবসায়ী রাজ্জাক ও তার মেয়ে জামাই নাহিন সহ তার মাদক বিক্রির দলবলের  বিরুদ্বে মাদকের তথ্য প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে নাহিন ফেসবুকে ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়।

 

যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযুক্ত ব্যক্তি নাহিন ইসলাম ও তার ব্যাক্তিগত ফেসবুক আইডি

মোঃ নাহিন ইসলাম

নামের আইডি থেকে ছবি বিকৃতি করে মানসম্মান হানিকর এবং অপ্রীতিকর বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে মাসুদ রানা – রেজা মাসুদের  পরিবারের সুনাম হেয় প্রতিপন্ন করার চেস্টা করে মাদক ব্যাবসায়ীর জামাই নাহিন।

 

মাসুদ রানা ( রেজা মাসুদ) বলেন, মোংলায় মাদকের বিরুদ্বে লেখালেখির কারণে নাহিন ইসলাম  এ সব অপপ্রচার করেন।তার সাথে আমার ব্যক্তিগত কোন ঝামেলা নেই।

 

 

এরপর থেকে নাহিন  ইসলাম আমার  ব্যাক্তিগত ফেসবুক থেকে আমার ছবি ডাউনলোড করে তা  ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর  তথ্য পোস্ট করার মাধ্যমে আমার এবং আমার পরিবারের সুনাম অপূরনীয় ক্ষতিসাধন করে যাচ্ছে।

 

মাদক ব্যাবসায়ী রাজ্জাক ও নাহিন  আমাকে এবং আমার পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দিচ্ছে।তাই আমার এবং আমার পরিবারের নিরাপত্তা হীনতায় ভুগছি। নাহিন মোংলা পৌর শ্রমিক লীগের সভাপতি ফিরোজ শাহার আপন শ্যালক।

 

অভিযুক্ত নাহিন ইসলামকে  পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

মোংলা   থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান  বলেন, নাহিন ইসলাম  ফেসবুকে ছবি বিকৃতি করে অসত্য ও অপপ্রচার এবং আপত্তিকর পোস্ট করেছে বলে সাংবাদিক মাসুদ রানা বিষটি মৌখিক ভাবে জানান আমাকে । এ বিষয়ে সাংবাদিক মাসুদ রানা লিখিত অভিযোগ করলে  । বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান থানার এ কর্মকর্তা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ