1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বটিয়াঘাটায় সাংবাদিক এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় সাংবাদিক এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

,,বটিয়াঘাটায় সাংবাদিক এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন।
‎মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :–
‎গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় খুলনার বটিয়াঘাটা থানার মোড়ে বটিয়াঘাটায় কর্মরত সাংবাদিকদের আহবানে উক্ত মানববন্ধন এর আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সাংবাদিক ইন্দ্রজিৎ ঠিকাদার, তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী, ইমরান হোসেন,বুলবুল, এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রতন কুমার সাহা , এস এম ভুট্টো,তরিকুল ইসলাম গাজী, অরূপ জোতদার,আসাদুজ্জামান উজ্জল, শাহাবুদ্দিন দোলন, পরাগ রায়,শেখ রাসেল, সাংবাদিক শুভ সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্টস মিডিয়া পত্রিকার সাংবাদিক গন। বক্তারা বলেন সম্প্রতি বাগেরহাটে জাতীয় পত্রিকা দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার সাংবাদিক এম হায়াত আলী হত্যা সহ বাংলাদেশের যত সাংবাদিক হত্যা নির্যাতনের শিকার হয়েছেন দ্রুততম সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বটিয়াঘাটায় কর্মরত সাংবাদিক সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের একত্রিত করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।পরিচালনা করেন সাংবাদিক মোঃ ইমরান হোসেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ