,,বটিয়াঘাটায় সাংবাদিক এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন।
মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :--
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় খুলনার বটিয়াঘাটা থানার মোড়ে বটিয়াঘাটায় কর্মরত সাংবাদিকদের আহবানে উক্ত মানববন্ধন এর আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সাংবাদিক ইন্দ্রজিৎ ঠিকাদার, তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী, ইমরান হোসেন,বুলবুল, এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রতন কুমার সাহা , এস এম ভুট্টো,তরিকুল ইসলাম গাজী, অরূপ জোতদার,আসাদুজ্জামান উজ্জল, শাহাবুদ্দিন দোলন, পরাগ রায়,শেখ রাসেল, সাংবাদিক শুভ সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্টস মিডিয়া পত্রিকার সাংবাদিক গন। বক্তারা বলেন সম্প্রতি বাগেরহাটে জাতীয় পত্রিকা দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার সাংবাদিক এম হায়াত আলী হত্যা সহ বাংলাদেশের যত সাংবাদিক হত্যা নির্যাতনের শিকার হয়েছেন দ্রুততম সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বটিয়াঘাটায় কর্মরত সাংবাদিক সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের একত্রিত করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।পরিচালনা করেন সাংবাদিক মোঃ ইমরান হোসেন