1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ওভারে চাপা উত্তেজনা। হাতে মাত্র কয়েক বল, দরকার কয়েক রান। তখনই ঠাণ্ডা মাথায় ব্যাট ঘুরিয়ে জয় নিশ্চিত করলেন বাংলাদেশের ব্যাটাররা। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝলমলে ফিফটির ওপর ভর করে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে স্বপ্নের সূচনা করল টাইগাররা।

শনিবার টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। তাদের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দাসুন শানাকা। ৩৭ বলে ৬টি ছক্কা ও ৩ চার হাঁকিয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ছিলেন বোলিংয়ের সেরা—৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে চাপে পড়েও দলকে সামাল দেন সাইফ হাসান। ৪৫ বলে ৬১ রানের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। তার সঙ্গে তৌহিদ হৃদয় খেলেন ৩৭ বলে ৫৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস, যেখানে ছিল ৪ চার ও ২ ছক্কা। দু’জনে মিলে গড়েন ৫৪ রানের জুটি, যা ম্যাচে জয় নিশ্চিত করার ভিত্তি গড়ে দেয়।

অধিনায়ক লিটন দাস করেন ২৩ রান, আর শেষদিকে শামীম হোসেন অপরাজিত থাকেন ১৪ রানে। শেষ ওভারে কিছুটা টানটান পরিস্থিতি তৈরি হলেও ১৯.৫ ওভারেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে শানাকা ও হাসারাঙ্গা নেন দুটি করে উইকেট। তবে মোস্তাফিজের নিখুঁত বোলিং আর সাইফ-হৃদয়ের ব্যাটিং দাপটের সামনে লঙ্কানদের জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়।

এই জয়ে এশিয়া কাপে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সামনে অপেক্ষা করছে ভারত ও পাকিস্তানের মতো বড় প্রতিপক্ষ, তবে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া এই আত্মবিশ্বাসই হবে টাইগারদের সবচেয়ে বড় পুঁজি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ