1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাচার ইসলামিয়া আলিম মাদরাসার আলিম শ্রেণির ছাত্র /ছাত্রীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সাচার ইসলামিয়া আলিম মাদরাসার আলিম শ্রেণির ছাত্র /ছাত্রীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পঠিত

কচুয়া প্রতিনিধি মোঃআবু ইউসুফ উদয়:

সাচার ইসলামিয়া আলিম মাদরাসার আলিম শ্রেণির ছাত্র /ছাত্রীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ শেসনের শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদেরকে নিয়ে এ সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২১ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় সাচার ইসলামিয়া আলিম মাদরাসার হলরুমে এ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তীরচর আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজ উল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আলিম শ্রনিতে যে সকল ছাত্রী/ছাত্রীরা ভর্তি হয়েছো তাদের অনেক দায়িত্ব। তারা যথাযথ ভাবে পড়াশোনা করতে হবে। তোমরা দাখিল শ্রনিতে যে পড়ালেখা করেছো তার চাইতে আরও বেশি বেশি লেখাপড়া করতে হবে।
কেননা আলিম শ্রেনিটা হচ্ছে একটা জ্ঞানের সমুদ্র। এখানে জ্ঞান আহরণের কোন কূল-কিনারা নাই। যত বেশি পরিশ্রম করবে তত বেশি জ্ঞান আহরণ করতে পারবে। তাই সকলকে বেশি বেশি জ্ঞান আহরণ আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেদায়েতুল্লাহর সভাপতিত্বের এবং উপাধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মাদ্রাসা কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম নেতা আমির হোসেন মুন্সী, সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও সাবেক মেম্বার খোরশেদ আলম মুন্সি । সমাজ সেবক আবু সুফিয়ান, এবং মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ