কচুয়া প্রতিনিধি মোঃআবু ইউসুফ উদয়:
সাচার ইসলামিয়া আলিম মাদরাসার আলিম শ্রেণির ছাত্র /ছাত্রীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ শেসনের শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদেরকে নিয়ে এ সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২১ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় সাচার ইসলামিয়া আলিম মাদরাসার হলরুমে এ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তীরচর আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজ উল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আলিম শ্রনিতে যে সকল ছাত্রী/ছাত্রীরা ভর্তি হয়েছো তাদের অনেক দায়িত্ব। তারা যথাযথ ভাবে পড়াশোনা করতে হবে। তোমরা দাখিল শ্রনিতে যে পড়ালেখা করেছো তার চাইতে আরও বেশি বেশি লেখাপড়া করতে হবে।
কেননা আলিম শ্রেনিটা হচ্ছে একটা জ্ঞানের সমুদ্র। এখানে জ্ঞান আহরণের কোন কূল-কিনারা নাই। যত বেশি পরিশ্রম করবে তত বেশি জ্ঞান আহরণ করতে পারবে। তাই সকলকে বেশি বেশি জ্ঞান আহরণ আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেদায়েতুল্লাহর সভাপতিত্বের এবং উপাধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মাদ্রাসা কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র অন্যতম নেতা আমির হোসেন মুন্সী, সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও সাবেক মেম্বার খোরশেদ আলম মুন্সি । সমাজ সেবক আবু সুফিয়ান, এবং মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক বৃন্দ।