1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম শ্রেমির ছাত্র/ ছাত্রীদের বিনামূল্যে  বই বিতরন অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম শ্রেমির ছাত্র/ ছাত্রীদের বিনামূল্যে  বই বিতরন অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

কচুয়া প্রতিনিধিঃ

সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম শ্রেমির ছাত্র/ ছাত্রীদের বিনামূল্যে  বই বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় সাচার ইসলামিয়া আলিম মাদরাসার হলরুমে এ বই বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচার ইসলামিয়া  মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেদায়েত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হেদায়েত উল্লাহ বলেন সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ বছর আলিম শ্রেনি  নতুন করে তাদের যাত্রা শুরু করেছে। আমরা আশা করছি আমাদের এই যাত্রায় আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে  ইসলাম চর্চার জন্য এবং কোরআন শেখার জন্য  সাহায্য করবেন।আমরা সাচার ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে আলিম শ্রেনিতে উত্তীর্ণ করেছে। যাতে করে এলাকার ছাত্র-ছাত্রীরা কষ্ট করে দূরদূরান্তে যেতে না হয়। এই এলাকায় যেহেতু যাতায়াত  ব্যবস্থা ভালো এবং এটা মোটামুটি শহরকেন্দ্রিক একটি এরিয়া। তাই এখানে একটি  আলিম মাদ্রাসা খুবই জরুরী। চাহিদা আলোকে আমরা এই মাদ্রাসাকে আলেম শ্রনি পযর্নতো উত্তীর্ণ করতে পেরে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। সাথে সাথে তিনি ছাত্রছাত্রীকে বলেন তোমরাও ভালোভাবে মাদ্রাসায় আসবে এবং এখান থেকে তোমাদের প্রয়োজনীয় পাঠ গ্রহণ করবে।কোন শিক্ষক পাঠদানে অবহেলা করলে অথবা অযোগ্য হলে সেটা তোমরা আমাকে অবহিত করবে। তাহলে আমি সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। সবাইকে মনোযোগ সহকারে পাট গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কামরুল হুদা, বিপিএড শিক্ষক সাংবাদিক আবু ইউসুফ উদয়, খন্ডকালীন শিক্ষক মাওলানা কামরুল ইসলাম, সহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ