কচুয়া প্রতিনিধিঃ
সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম শ্রেমির ছাত্র/ ছাত্রীদের বিনামূল্যে বই বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় সাচার ইসলামিয়া আলিম মাদরাসার হলরুমে এ বই বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচার ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেদায়েত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হেদায়েত উল্লাহ বলেন সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ বছর আলিম শ্রেনি নতুন করে তাদের যাত্রা শুরু করেছে। আমরা আশা করছি আমাদের এই যাত্রায় আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে ইসলাম চর্চার জন্য এবং কোরআন শেখার জন্য সাহায্য করবেন।আমরা সাচার ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে আলিম শ্রেনিতে উত্তীর্ণ করেছে। যাতে করে এলাকার ছাত্র-ছাত্রীরা কষ্ট করে দূরদূরান্তে যেতে না হয়। এই এলাকায় যেহেতু যাতায়াত ব্যবস্থা ভালো এবং এটা মোটামুটি শহরকেন্দ্রিক একটি এরিয়া। তাই এখানে একটি আলিম মাদ্রাসা খুবই জরুরী। চাহিদা আলোকে আমরা এই মাদ্রাসাকে আলেম শ্রনি পযর্নতো উত্তীর্ণ করতে পেরে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। সাথে সাথে তিনি ছাত্রছাত্রীকে বলেন তোমরাও ভালোভাবে মাদ্রাসায় আসবে এবং এখান থেকে তোমাদের প্রয়োজনীয় পাঠ গ্রহণ করবে।কোন শিক্ষক পাঠদানে অবহেলা করলে অথবা অযোগ্য হলে সেটা তোমরা আমাকে অবহিত করবে। তাহলে আমি সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। সবাইকে মনোযোগ সহকারে পাট গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কামরুল হুদা, বিপিএড শিক্ষক সাংবাদিক আবু ইউসুফ উদয়, খন্ডকালীন শিক্ষক মাওলানা কামরুল ইসলাম, সহ আরো অনেকে।