1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় প্রীতি ফুটবল ম্যাচে উপজেলা প্রশাসনের জয় - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় প্রীতি ফুটবল ম্যাচে উপজেলা প্রশাসনের জয়

হাবিব আমজাদ মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পঠিত

“মাদক ছেড়ে মাঠে চল, সবাই খেলি ফুটবল” এ স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় কয়াপাড়া কামার কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ ও উপজেলা সাংবাদিক একাদশ মুখোমুখি হয়। খেলা উপভোগ করতে মাঠজুড়ে জমে ওঠে দর্শকদের ভিড়।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-প্রতি আক্রমণে ব্যস্ত থাকেন। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে উপজেলা প্রশাসন একাদশের এক খেলোয়াড় চমৎকার গোল করে দলকে এগিয়ে নেন। এরপর সাংবাদিক একাদশ গোল শোধের চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উপজেলা প্রশাসন একাদশ।

ম্যাচ শেষে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, আজকের খেলাটি ছিল শুধু বিনোদন নয়, বরং একটি সামাজিক বার্তা। মাদক একটি অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। প্রশাসন সবসময়ই এমন ইতিবাচক উদ্যোগকে সমর্থন করে আসছে। ভবিষ্যতে শুধু সাংবাদিক নয়, কৃষক-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হবে।

প্রীতি ফুটবল ম্যাচের টিমের অধিনায়ক সাংবাদিক মো. আব্দুল মজিদ সম্রাট বলেন, খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। সাংবাদিকরা যেমন কলমের মাধ্যমে সমাজকে পথ দেখান, তেমনি মাঠেও তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে চান। আজকের ম্যাচে জয় বা পরাজয় মূল বিষয় নয়; বরং মাদকবিরোধী সচেতনতাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

খেলা দেখতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় সাংবাদিকবৃন্দন এবং সাধারণ দর্শকরা। সবার অংশগ্রহণে প্রীতি ম্যাচটি পরিণত হয় এক প্রাণবন্ত সামাজিক উৎসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ