1. admin@doinikbartamansongbadbd.com : admin :
স্থায়ীভাবে সিনেমা থেকে সরে দাঁড়াবেন জলিল-বর্ষা দম্পতি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্থায়ীভাবে সিনেমা থেকে সরে দাঁড়াবেন জলিল-বর্ষা দম্পতি

বিনোদন: ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পঠিত

বাংলা চলচ্চিত্রে একসঙ্গে কাজ করে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা এবার জানালেন, তারা ধীরে ধীরে সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন।

কয়েক মাস আগে নায়িকা বর্ষা জানিয়েছিলেন, হাতে থাকা দু-তিনটি কাজ শেষ করেই তিনি চলচ্চিত্র থেকে বিদায় নেবেন। তার ভাষায়, ‘আমার দুই সন্তান বড় হচ্ছে। তারা যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব ভেবেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বর্ষার পর এবার স্বামী অনন্ত জলিলও একই ঘোষণা দিলেন। শনিবার রাতে একটি টকশোতে তিনি বলেন, ‘আমাদের দুই ছেলে। বড় ছেলে এরই মধ্যে কোরআনের হাফেজ হয়েছে, ছোট ছেলেও কোরআন রিডিং শেষ করেছে। একজনের বয়স ১০, আরেকজনের সাড়ে ৭। বর্ষা যখন প্রথম অন্তঃসত্ত্বা হয়, তখন থেকেই আমাদের নিয়ত ছিল সন্তানদের ইসলামী শিক্ষায় বড় করব, ইনশাআল্লাহ মদিনায় পড়াশোনা করাব। সে জায়গা থেকে আমাদের জন্য সিনেমা করা ঠিক হবে না।’

তিনি আরও জানান, সন্তানদের শিক্ষা ও বেড়ে ওঠা ইসলামিক ধ্যানধারণার মধ্যে হচ্ছে। তাই বাবা-মায়ের চলচ্চিত্রে সক্রিয় থাকা তাদের জন্য ইতিবাচক হবে না।

২০১০ সাল থেকে নিজ প্রযোজনায় আধুনিক প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র নির্মাণ শুরু করেন অনন্ত জলিল। প্রায় প্রতিটি ছবিতেই তার নায়িকা ছিলেন স্ত্রী বর্ষা। দেশীয় প্রযোজনার পাশাপাশি তিনি তুরস্ক ও আফগানিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনাতেও কাজ করেছেন।

বর্তমানে অনন্ত-বর্ষা অভিনীত ‘দ্য স্পাই’ ও ‘নেত্রী: দ্য লিডার’ নির্মাণাধীন রয়েছে, যেখানে বলিউডের নামি অভিনেতারাও যুক্ত আছেন। তবে এ দম্পতির ভাষায়, হাতে থাকা অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করার পরই তারা স্থায়ীভাবে সিনেমা থেকে সরে দাঁড়াবেন।

অনন্ত জলিল বলেন, ‘আমাদের কয়েকটা কাজ প্রায় শেষের দিকে। সেগুলো শেষ করেই হয়তো বিরতি নেব। করোনার ধাক্কা আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসায় বেশি মনোযোগ দিতে হচ্ছে। নইলে কর্মসংস্থানের জায়গাটা ধ্বংস হয়ে যাবে।’

এই জুটিকে সবশেষ দেখা গেছে পরিচালক মোহাম্মদ ইকবালের ‘কিল হিম’ সিনেমায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ