1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাকিবের সঙ্গে কী কথা হয়েছে জানালেন সাব্বির - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাকিবের সঙ্গে কী কথা হয়েছে জানালেন সাব্বির

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সাকিব আল হাসান ও সাব্বির রহমান, দুজনই আছেন জাতীয় দলের বাইরে। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে আসাই দুরূহ হয়ে উঠেছে সাকিবের জন্য। জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা নেই বললেও ভুল হবে না। ইংল্যান্ডে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে কথা হয়েছে সাব্বির রহমানের।

দেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন এখনও দেখেন সাকিব, এমনটাই জানান সাব্বির। ইংল্যান্ডে খেলতে গিয়ে এই ব্যাটার ভালো করেই অনুধাবন করেছেন, বাংলাদেশের হয়ে খেলার কতটা খায়েশ সাকিবের।

অনুশীলনের ফাঁকে সাকিবের সঙ্গে কথা হয়েছে সাব্বিরের। বর্তমানে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার বাজে সময় পার করলেও পরিস্থিতি বদলে যাবে এমনটাই প্রত্যাশা সাব্বিরের। তিনি বলেন, ‘ইংল্যান্ড যখন গিয়েছিলাম, তিনি (সাকিব) এসেছিলেন অনুশীলনের জন্য। অনেক সময় একসঙ্গে কাটিয়েছি, একসঙ্গে অনুশীলন করেছি। এখন তো ওনার বাজে সময় যাচ্ছে। ক্রিকেটার হিসেবে উনাকে তো প্রয়োজন। আশা করি সব ঠিক হয়ে যাবে, বদলে যাবে, উনিও দেশে এসে খেলবে।’

সাব্বির জানান, লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন এখনও দেখেন সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ তো আশায়ই বাসা বাঁধে। আশা রাখি সব ঠিক হয়ে যাবে। উনিও খেলতে চায়, উনার আশা আছে। ফিট আছে এখনো, সব জায়গায় খেলছে। মাঝে মাঝে বলে, আমি একটু মোটা হয়ে যাচ্ছি। আমিও বলি হ্যাঁ ভাই মোটা হয়ে যাচ্ছেন ফিট হতে হবে একটু। অবশ্যই উনি চেষ্টা করছেন নিজেকে ফিট রাখার, বাকিটা আল্লাহর ইচ্ছা।’
টি-টোয়েন্টি ফরম্যাটে অপরিহার্য এবং ওয়ানডে দলে সাত নম্বর পজিশনে সাব্বিরকে দেখেন সাকিব। ‘সাকিব ভাই বলে আমি সবসময় টি-টোয়েন্টির জন্য প্রযোজ্য। ওয়ানডের জন্য ৭ নম্বরে ঠিক আছো। কিছু করার নেই। নির্বাচন তো আমার হাতে নেই। আমার কাজ পারফর্ম করে যাওয়া। পারফর্ম করলে ইনশাআল্লাহ ঢুকে যাব খুব শীঘ্রই।’, যোগ করেন সাব্বির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ