
ঢালিউডের মেগাস্টার শাকিব খান ঘোষণা দিলেন তার অভিনয় জীবনের এক নতুন অধ্যায়ের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন- ‘শহর চিনবে তার আসল নায়ককে!’
শুক্রবার (২২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান লেখেন, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের- শহর চিনবে তার আসল নায়ককে! এবার আসছে মিথের ধারা।’
হ্যাশট্যাগে ‘প্রিন্স’ যুক্ত করে তিনি আরও জানান, ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা- এমন একটি গল্প যেখানে শহরটি জানতে পারে তার কিংবদন্তিকে।
সবশেষে শাকিব লেখেন, পরিচালনায় আবু হায়াত মাহমুদ। প্রযোজনায় ‘ক্রিয়েটিভ ল্যান্ড’। জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবসর সময় কাটাচ্ছেন শাকিব খান। সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, চলতি মাসের শেষের দিকে তিনি দেশে ফিরবেন।