1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

খেলাধুলা: ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে—এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৫ ডিসেম্বর এই ড্র অনুষ্ঠিত হবে কেনেডি সেন্টারে, যা মূলত একটি পারফর্মিং আর্টস ভেন্যু এবং যেখানে ট্রাম্প নিজেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগে ধারণা করা হয়েছিল লাস ভেগাসে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠানটি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজিত হওয়ার সময় সেখানেই হয়েছিল ড্র। তবে শেষ পর্যন্ত স্থান পরিবর্তন করে ওয়াশিংটনকে বেছে নিয়েছে আয়োজকরা।

২০২৬ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ৪৮টি দেশ। মোট ম্যাচ সংখ্যা হবে ১০৪, যা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায়, ‘১০৪টি সুপার বোলের সমান’।

ড্র অনুষ্ঠানের ঘোষণায় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ইনফান্তিনোও। তিনি জানান, এই ড্র অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে সারা বিশ্বে এবং একসঙ্গে এক বিলিয়ন মানুষ এটি উপভোগ করবেন।

ড্র অনুযায়ী, ৪৮ দলকে ভাগ করা হবে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল এবং সেরা আট তৃতীয় দল যাবে নকআউট পর্বে।

ঘোষণার সময় বিশ্বকাপ ট্রফিও নিয়ে আসেন ফিফা প্রেসিডেন্ট। ট্রাম্প সেটি হাতে তুলে নিয়ে রসিকতা করে বলেন, “আমি কি এটা রেখে দিতে পারি?”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ