1. admin@doinikbartamansongbadbd.com : admin :
এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

খেলাধুলা: ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ যেন নিজের মনের কথাই বলে ফেললেন। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর পর আর্জেন্টাইন এই মিডফিল্ডার এক গেমিং সেশনে রিয়াল মাদ্রিদের নাম উচ্চারণ করলেন এমন ভঙ্গিতে, যা স্প্যানিশ গণমাধ্যমে তার সম্ভাব্য ট্রান্সফার গুঞ্জনকে আরও জোরালো করেছে।

ক্লাব বিশ্বকাপ জয়ের পর দুর্দান্ত এক মৌসুম কাটানো এনজো ফার্নান্দেজকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই ইউরোপীয় সংবাদমাধ্যমে সরগরম আলোচনা চলছে। প্রায় ১৫০ মিলিয়ন ডলারের সম্ভাব্য ট্রান্সফার ফি নিয়েও খবর বেরিয়েছে। আর এমন সময়েই এক স্ট্রিমারের সঙ্গে গেম খেলার সময় ফার্নান্দেজের সেই মন্তব্য ভক্তদের কৌতূহল বাড়িয়েছে বহুগুণে।

স্ট্রিমার দাভো জেনেইজের সঙ্গে লাইভে একটি ভার্চুয়াল দল বানানোর খেলায় অংশ নিয়েছিলেন এনজো। নিয়ম ছিল রুলেট ঘুরিয়ে যেই ক্লাবের নাম আসবে, সেখান থেকে একজন খেলোয়াড় বেছে নেওয়া। শেষ রাউন্ডে রুলেট ঘোরানোর আগে দাভো জিজ্ঞেস করলেন,

—কোন দল চান এবার?

মুচকি হেসে উত্তর দিলেন এনজো,

— ‘মাদ্রিদ।’

স্ট্রিমার বিস্ময় নিয়ে বললেন,এখনও তো মাদ্রিদ পাননি, নিশ্চয়ই অপেক্ষা করছেন।”

এনজোর সোজা উত্তর,অবশ্যই।

মুহূর্তটা এতটাই স্বতঃস্ফূর্ত ছিল যে, অনেকেই তা এড়িয়ে গেলেও, অন্যরা মনে করছেন এটি এক প্রকার ‘ইঙ্গিত’ রিয়াল মাদ্রিদের প্রতি।

চেলসির হয়ে কেন্দ্রীয় মাঝমাঠে নির্ভরযোগ্যতা গড়ে তোলা এনজো ফার্নান্দেজকে চাইবেন না এমন ক্লাব খুব কমই আছে। তবে তিনি যদি সত্যিই মাদ্রিদের স্বপ্নে ভাসেন, তবে সেটা ইউরোপের আগামী বড় ট্রান্সফার কাহিনির সূচনা হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ