1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চমক রেখেই বাছাইপর্বের শেষ দুই ম্যাচের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চমক রেখেই বাছাইপর্বের শেষ দুই ম্যাচের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:

চমক রেখেই বাছাইপর্বের শেষ দুই ম্যাচের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার।

আসন্ন বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের শেষ ২ ম্যাচ ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন লিওনেল মেসি। তবে সবচেয়ে বড় চমক এসেছে ব্রাজিলের পালমেইরাসের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজকে নিয়ে, যিনি প্রথমবারের মতো ডাক পেয়েছেন আলবিসেলেস্তে শিবিরে।

৪ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর গায়াকিলে ইকুয়েডরের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত থাকছেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার জায়গায় দলে ঢুকেছেন পোর্তোর অ্যালান ভারেলা।

২৪ বছর বয়সী লোপেজ এই মৌসুমে পালমেইরাসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন। ৪২ ম্যাচে করেছেন ১৫ গোল। তাঁর জায়গায় আগের দলে থাকা লাজিওর ফরোয়ার্ড ভ্যালেন্তিন কাস্তেলানোস বাদ পড়েছেন।

এছাড়া দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে ওঠা ভ্যালেন্তিন কারবোনি। গত বছর মারাত্মক হাঁটুর চোটে পড়ে দীর্ঘ সময় বাইরে থাকার পর সম্প্রতি জেনোয়ার হয়ে দুর্দান্ত এক গোল করে আবার আলোচনায় আসেন তিনি। পাশাপাশি ফিরে এসেছেন রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল ও মার্কোস আকুনা।

প্রাথমিক দলে এসেছে আরও কিছু পরিবর্তন। বোর্নমাউথের হুলিও সোলের, ম্যানচেস্টার সিটির তরুণ প্রতিভা ক্লদিও এচেভেরি ও জেনোয়ার ভ্যালেন্তিন কারবোনি জায়গা পেয়েছেন। আরেকজন বড় নাম ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো—রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং, যিনি সম্প্রতি আর্জেন্টিনার হয়ে রেকর্ড গড়েছিলেন চিলির বিপক্ষে।

আর্জেন্টিনার প্রাথমিক দল (বাছাইপর্ব)

গোলরক্ষক:

এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (মার্সেই), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস)

ডিফেন্ডার:

নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), লেওনার্দো বালের্দি (মার্সেই), হুয়ান ফোইথ (ভিয়ারিয়াল), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ফাকুন্ডো মেদিনা (মার্সেই), নিকোলাস টালিয়াফিকো (লিয়ঁ), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), মার্কোস আকুনা (রিভার প্লেট), হুলিও সোলের (বোর্নমাউথ)

মিডফিল্ডার:

লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), এক্সিকিয়েল পালাসিওস (লেভারকুজেন), অ্যালান ভারেলা (পোর্তো), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), জিওভানি লো চেলসো (রিয়াল বেতিস), জিউলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), ক্লদিও এচেভেরি (ম্যানচেস্টার সিটি), ভ্যালেন্তিন কারবোনি (জেনোয়া)

ফরোয়ার্ড:

হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), নিকোলাস গনজালেস (জুভেন্টাস), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ, জুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো (রিয়াল মাদ্রিদ), অ্যাঞ্জেল কোরেয়া (টাইগ্রেস – মেক্সিকো)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ