1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষকদলের আনন্দ র‌্যালি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষকদলের আনন্দ র‌্যালি

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

 

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের নেতাকর্মীরা বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিতে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফি ও সদস্য সচিব ইউসুফ আলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক আঃ রহিমসহ কৃষক দলের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, “বিএনপি এদেশের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং কৃষকসহ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাচ্ছি।”

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কৃষক দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ