1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

খুলনার বটিয়াঘাটায় আব্দুল ওহাব মল্লিক (৭৭) নামে এক বৃদ্ধকে অপহরণ করে মারধর, কুপিয়ে জখম ও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে বুধবার সকালে বটিয়াঘাটা থানায় এজহার দায়ের করেছেন।এজাহারে মো. রাকিব সরদার এবং অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামি করা হয়েছে। তবে সকালে এজাহার জমা দেয়া হলেও রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের গাওঘরা জামে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের হাবিব সরদারের ছেলে রাকিব সরদার (৩০) ও তার কয়েকজন সহযোগী আব্দুল ওহাব মল্লিকের পথরোধ করেন। পরে তারা তাকে ইজিবাইকে ওঠার জন্য বলেন। তিনি ইজিবাইকে উঠতে না চাইলে অভিযুক্তরা তার মুখে গামছা গুঁজে ও চোখ বেঁধে জোরপূর্বক ইজিবাইকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান।এজাহারে আরো বলা হয়, পরদিন সোমবার (২০ জুলাই) রাত ৮টার দিকে অভিযুক্তরা আব্দুল ওহাব মল্লিককে উপজেলার কাতিয়ানাংলা গ্রামের খোড়ের গেট নামক স্থানে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি বাড়িতে ফেরেন। বাড়িতে ফিরে তিনি জানতে পারেন, অভিযুক্তরা তার পুত্রবধূর কাছে ‘Jweyl’ নামের একটি ই-মেইল আইডি থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন।

 

অভিযোগে বলা হয়, অপহরণকারীরা আব্দুল ওহাব মল্লিককে অজ্ঞাত স্থানে আটকে রেখে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তাকে হত্যার হুমকিও দেয়া হয়। অপহরণকারীদের কবল থেকে মুক্ত হওয়ার পর তাকে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা মঙ্গলবার (২১ জুলাই) তাকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান।এ ব্যাপারে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ ইসলাম অপহরণের ঘটনায় এজাহার দাখিলের সত্যতা নিশ্চিত করে জানান, মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

সকালে এজাহার দাখিল করা হলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত মামলা গ্রহণ না করার ব্যাপারে জানতে চাইলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন, ‘আমি একটু বাইরে আছি, বিষয়টি দেখছি’।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ