1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে ক্ষমতা নিয়ে যেতে চাই না তারা ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চাই; চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে ক্ষমতা নিয়ে যেতে চাই না তারা ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চাই; চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৮ বার পঠিত

 আরাফাত হোসেন স্টাফ রিপোর্টার:

শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে ক্ষমতায় নিয়ে যেতে চাই না তারা ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়,বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম।তিনি ছাত্রজীবন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনীতি করে আসছেন।অসহায় গরীব দুঃখী মানুষের মেহনতের জন্য কাজ করেন।বিশিষ্ট সমাজসেবক অসহায় গরীব দুঃখী মানুষের বন্ধু সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম।তিনি মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান।

ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বলেন: স্বাধীনতার পর থেকে দেশে অনেকবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠায় বারবার তারা ব্যর্থ হয়েছে। নিজেদের পকেট ভারি করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পেশীশক্তির ব্যবহার করেছে। আমরা কথা দিচ্ছি, আপনারা যদি ইসলামের ওপর আস্থা রাখেন তবে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় খাদেম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

তরুণ সমাজের জন্য কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো, যাতে বিদেশমুখী হওয়ার পরিবর্তে তারা দেশেই নিজেদের অবস্থান শক্ত করতে পারে। পাশাপাশি নারী সমাজের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। আমি বিশ্বাস করি, জনগণের ভোটে জয়ী হলে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আমৃত্যু একজন সেবকের ভূমিকায় থাকতে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ