1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দীগ্রামে উজ্জল হোসেনের কনটেন্ট ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামে উজ্জল হোসেনের কনটেন্ট ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের কোশাষ (শশিনগর) গ্রামের কৃতি সন্তান মো: উজ্জল হোসেন ধীরে ধীরে নিজের সৃজনশীল কাজের মাধ্যমে একটি পরিচিত নাম হয়ে উঠছেন। তার বাবার নাম মো: আজিজার রহমান জলিল। উজ্জল হোসেন পেশায় একজন শিক্ষক।তিনি মাজগ্রাম এম.এ ফাজিল ডিগ্রী মাদ্রাসায় সহকারী শিক্ষক। ছোটবেলা থেকেই উজ্জ্বল হোসেনের ভেতরে ছিল সৃষ্টিশীলতার প্রবল আগ্রহ আর সেই আগ্রহই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। গ্রামবাংলার পরিবেশে বেড়ে ওঠা এই তরুণের চিন্তা চেতনায় রয়েছে মাটি ও মানুষের গভীর টান।

উজ্জল হোসেন নিজেকে শুধু একজন ভিডিও নির্মাতা হিসেবেই সীমাবদ্ধ রাখেননি; বরং বিভিন্ন গরিব দুঃখী অসহায় মানুষের ভিডিওর মাধ্যমে মানবিক কাজে করেছেন ও পাশে দাঁড়িয়েছেন।মানুষের সুখ-দুঃখ এবং দেশের চলমান পরিস্থিতি ভিডিওর মাধ্যমে তুলে ধরেন।তিনি গ্রাম বাংলার প্রকৃত নিয়ে লেখালেখি ও সমাজের কাছে তুলে ধরেন।বগুড়ায় আঞ্চলিক ভাষা দিয়ে কনটেন্ট তৈরি করেন।সেই ভিডিও গুলো এলাকা মানুষের কাছে ব্যাপক সাঁড়া পেয়েছে।

উজ্জল হোসেন বিশ্বাস করেন, সঠিক বার্তা ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ছোট পরিসর থেকে শুরু করলেও তার স্বপ্ন বিস্তৃত—দেশ ও মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করা। নন্দীগ্রামের কোশাষ শশিনগর গ্রামের থেকে উঠে আসা এই স্বপ্নবান তরুণ ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সবার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ